রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি

সোনার দাম আরও বাড়ল

Writer
অর্থনীতি প্রতিবেদক
19 Sep, 2026 09:33 PM 3 বার পঠিত 1 মিনিট পড়ার সময়

ছবি: সংগৃহীত

দেশের বাজারে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে প্রায় ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকায়। সোনার পাশাপাশি রুপার দামও উর্ধ্বমুখী; ভালো মানের রুপার ভরির দাম ছাড়িয়েছে ৫ হাজার টাকা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে সোনার নতুন দর নির্ধারণ করেছে ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দামেই দেশের বাজারে সোনা কেনাবেচা হবে।

বাজুসের বিজ্ঞাপিত নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম রাখা হচ্ছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকায়।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকায়।

অন্যদিকে, সোনার পাশাপাশি দর বেড়েছে রুপারও। বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ২০৮ টাকায় বিক্রি হচ্ছে।

ট্যাগ: অর্থনীতি