সোমবার , ০৯ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানকে ধ্বংসে শিগগিরই বড় পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁকে হয়তো ইরানের বাকি অংশ ধ্বংস করতে হতে পারে এবং তাঁর পরবর্তী পদক্ষেপ কী হবে, তা সবাই শিগগিরই জানতে পারবেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প এসব কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'এখন ভাবছি—এই লড়াই কি আমরা আরও সামনে নিয়ে যাব এবং একবারে শেষ দেখে ছাড়ব? যাতে এই ঝামেলা বা বিপদ আর কখনো ফিরে আসতে না পারে।' তিনি আরও যোগ করেন, যদি সম্ভব হয় তবে আমি দেশটির বাকি অংশ ধ্বংস না করতেই পছন্দ করব, তবে হয়তো আমাকে তা-ই করতে হতে পারে। আর আপনারা খুব শিগগিরই তা জানতে পারবেন। ট্রাম্প উল্লেখ করেন, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছিল, তা এখনো থামেনি। এই যুদ্ধের ক্ষয়ক্ষতি সামলে ইরানের আগের মতো ঘুরে দাঁড়াতে অন্তত ২৫ বছর লেগে যাবে। এদিকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান তাদের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে বলে যে খবর রটেছে, সে বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ওয়াশিংটনের অংশগ্রহণ বা অনুমতি ছাড়া তারা কিছুই করছে না। সূত্র: আল জাজিরা

বিস্তারিত