সোমবার , ২৪ আগস্ট ২০২৬
জীবনধারা

মেরুল বাড্ডায় ‘আই-চা’র দ্বিতীয় আউটলেট উদ্বোধন

Writer
23 Aug, 2026 09:46 PM 4 বার পঠিত 1 মিনিট পড়ার সময়

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডসহ এশিয়ার বিভিন্ন দেশে জনপ্রিয় আইসক্রিম ও পানীয় ব্র্যান্ড ‘আই-চা’ (Ai-CHA Ice Cream & Tea) বাংলাদেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে রাজধানীর মেরুল বাড্ডায় দ্বিতীয় আউটলেট উদ্বোধন করেছে। রোববার (২৩ আগস্ট) বিকেলে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই গ্র্যান্ড ওপেনিং সম্পন্ন হয়।

মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির সংলগ্ন দালান বাড়ির প্রথম তলায় (এফ-১২/৫) অবস্থিত নতুন আউটলেটটির উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে গ্রাহকদের জন্য ফ্রি আইসক্রিমসহ বিভিন্ন আকর্ষণীয় অফার ও বিশেষ আয়োজনের ব্যবস্থা ছিল। এই অফার চলবে ২৫ আগস্ট পর্যন্ত।

বৈচিত্র্যময় স্বাদ, আকর্ষণীয় পরিবেশনা এবং আধুনিক ব্র্যান্ডিংয়ের কারণে ‘আই-চা’ আন্তর্জাতিকভাবে সমাদৃত। বাংলাদেশেও আন্তর্জাতিক মানের আইসক্রিম, বাবল টি এবং বিভিন্ন ধরনের রিফ্রেশিং ড্রিংকস ও ডেজার্ট পরিবেশনের লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

মেরুল বাড্ডা, রামপুরা ও আফতাবনগর এলাকার বাসিন্দাদের জন্য একটি আধুনিক ও স্বাচ্ছন্দ্যপূর্ণ ফুড-এক্সপেরিয়েন্স স্পট হিসেবে এই আউটলেটটি গড়ে তোলা হয়েছে।

ব্র্যান্ডটির কর্মকর্তারা জানান, বাংলাদেশের ক্রমবর্ধমান ডেজার্ট ও পানীয় সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করাই তাদের লক্ষ্য। মানসম্মত পণ্যের মাধ্যমে তরুণ প্রজন্ম ও পরিবারগুলোর জন্য একটি আনন্দদায়ক পরিবেশ নিশ্চিত করতে চায় ‘আই-চা’।

গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই-চা’র মার্কেটিং ম্যানেজার কাজী মুজাহিদুল ইসলাম এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মাহদি ইসলাম। এছাড়া প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে অংশ নেন।

ট্যাগ: জীবনধারা