ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে অবশেষে সক্রিয় করা হলো ত্রিপাক্ষিক ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’। রিয়াদে আয়োজিত কৌশলগত-রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
চুক্তির আওতায় সৌদি আরবে দ্রুত সেনা ও প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম মোতায়েনের ঘোষণা দিয়েছে জোটের অপর দুই শরিক দেশ পাকিস্তান ও তুরস্ক।
ইয়েমেন থেকে সৌদি আরবের সামরিক ও অর্থনৈতিক স্থাপনায় অব্যাহত হামলা এবং আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকির সার্বিক পরিস্থিতি পর্যালোচনা শেষে তিন দেশ যৌথভাবে এ সিদ্ধান্ত নেয়।
সোমবারের বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, `যৌথ প্রতিরক্ষা প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে চুক্তিটি অবিলম্বে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে জোটের নির্বাহী কমিটি।'
