বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা এবং চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের সামনে ফের বিক্ষোভ ও চরম উত্তেজনা দেখা দিয়েছে।
শনিবার (৩ অক্টোবর) শিয়ালদহ রেলস্টেশন থেকে ‘বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান’ ও ‘ন্যাশনাল সিটিজেন পার্টি অব ইন্ডিয়া’ (এনসিপিআই)-এর যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠানের শতাধিক সন্ন্যাসী-সন্ন্যাসিনী এবং এনসিপিআইয়ের অর্ধশতাধিক সমর্থক অংশ নেন।
মিছিলটি বাংলাদেশ মিশনের দিকে এগিয়ে গেলে প্রায় ৩০০ গজ দূরে ব্যারিকেড দিয়ে পথ আটকে দেয় কলকাতা পুলিশ।
এ সময় বিক্ষোভকারীদের একটি অংশ ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে হাতাহাতি ও ধাক্কাধাক্কি শুরু হয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং মিশন সংলগ্ন এলাকায় বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে।
পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ মিছিলকারীদের মিশনের প্রধান ফটকের দিকে যেতে বাধা দেয়। তবে উপহাইকমিশন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আন্দোলনকারীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলকে ভেতরে গিয়ে স্মারকলিপি জমা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়।
স্মারকলিপিতে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও চিন্ময় প্রভুর অভিলম্বে মুক্তির দাবি জানানো হয়। স্মারকলিপি জমা দেওয়ার পরও মিশনের বাইরে অবস্থান নিয়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা।
প্রসঙ্গত, সম্প্রতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কয়েকজন সাবেক সংসদ সদস্য দল ছেড়ে ‘এনসিপিআই’ নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন, যা বর্তমানে বিজেপি
