মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক

মুম্বাইয়ে সমাবেশের অনুমতি মেলেনি, 'জেল ভরো' আন্দোলনের ডাক সিজেপির

Writer
বাংলা পত্রিকা ডেস্ক
28 Sep, 2026 07:36 PM 2 বার পঠিত 1 মিনিট পড়ার সময়

ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাইয়ের ঐতিহাসিক শিবাজী পার্কে সমাবেশের অনুমতি না পেয়ে আগামী ২ অক্টোবর ‘জেল ভরো আন্দোলন’-এর ডাক দিয়েছে তরুণদের রাজনৈতিক প্ল্যাটফর্ম ককরোচ বা তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। আজই আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি চেয়েছিল সিজেপি। তবে মুম্বাই হাইকোর্টের ২০১৩ সালের একটি আদেশের কথা উল্লেখ করে গতকাল রোববার মুম্বাই পুলিশ জানায়, শিবাজী পার্ক কেবল ক্রীড়া সংক্রান্ত কাজে ব্যবহার করা যাবে।

পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়, এই কর্মসূচির ফলে আবাসিক এলাকায় শব্দদূষণ হতে পারে। পাশাপাশি আশেপাশের এলাকায় বড় বেশ কিছু হাসপাতাল থাকায় প্রতিবাদ থেকে সৃষ্ট যানজট রোগী পরিবহনে ব্যাঘাত ঘটাতে পারে।

ট্যাগ: আন্তর্জাতিক