জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক শোকবার্তায় আনিস আলমগীর বলেন, বাংলাদেশের সাংবাদিকতা ও রাজনৈতিক অঙ্গনে বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমানের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন-এই প্রার্থনাও করেন তিনি।
এর আগে শনিবার দুপুরে রাজধানীর বনানীর বাসভবনে ইন্তেকাল করেন বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। প্রবীণ এই সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়াণে দেশের সংবাদমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
