কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। অটোরিকশাচালক সুমন একাই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া।
তিনি জানান, ঘটনা তদন্তে নেমে চালক সুমনকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তাজমিনকে অপহরণ, ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন।
তাজমিন হত্যাকাণ্ডের পেছনে আর কারও সম্পৃক্ততা রয়েছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
(বিস্তারিত আসছে...)
