• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি পাটওয়ারীর প্রচারণার গাড়ির পার্টস চুরির অভিযোগ ‘মেইড ইন বাংলাদেশ’ প্রতিরক্ষা শিল্প গড়ার ঘোষণা বিএনপির ইশতেহারে ক্ষমতায় গেলে পাচার অর্থ উদ্ধার করে রাষ্ট্রীয় তহবিলে ফেরত আনা হবে ঢাকার নির্বাচনী সমাবেশ বাতিল করেছে বিএনপি, তারেক রহমান রাখবেন নির্বাচনী বক্তব্য সমালোচনার পর লাইবা খান প্রকাশ্যে আনলেন স্বামীর ছবি ৪০ পেরোলেই সতর্ক: প্রোস্টেট সমস্যার ঝুঁকি ও লক্ষণ ডি ভিলিয়ার্সের চোখে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা চার দল, অস্ট্রেলিয়া বাদ প্রায়ই মাথাব্যথা? কিছু সতর্ক সংকেত জানুন নয়াপল্টনে ৮ ফেব্রুয়ারির বিএনপি সমাবেশ স্থগিত

পাটওয়ারীর প্রচারণার গাড়ির পার্টস চুরির অভিযোগ

রির্পোটার / ৮ পাঠক
আপডেট শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

ঢাকা-৮ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত গাড়ি থেকে পার্টস চুরির অভিযোগ উঠেছে। রাজধানীর গুলিস্তান এলাকায় এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছে পাটওয়ারীর নির্বাচনি প্রচারণা সংশ্লিষ্টরা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে বলে জানান পাটওয়ারীর নির্বাচনী প্রচারের দায়িত্বে থাকা মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি বলেন, নির্বাচনী প্রচারণার সময় ব্যবহৃত গাড়িটি গুলিস্তান এলাকায় রাস্তার পাশে রাখা ছিল। এ সুযোগে দুর্বৃত্তরা গাড়িটির সাইড প্যানেল খুলে নিয়ে যায়

চুরির শিকার গাড়িটি একটি টয়োটা নোয়া স্কয়ার মাইক্রোবাস, যা নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারণার কাজে নিয়মিত ব্যবহার করা হচ্ছিল বলে জানান তিনি।

ঘটনার পর বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে বলে দাবি করা হলেও এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। প্রচারণা সংশ্লিষ্টরা জানান, নির্বাচনের সময় এ ধরনের ঘটনার মাধ্যমে প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও