পাকিস্তানের জনপ্রিয় মডেল-অভিনেত্রী লাইবা খান কিছুদিন আগে সৌদি আরবের মদিনায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে বিয়ের খবর সামাজিক মাধ্যমে শেয়ার করার পরও তিনি স্বামীর পরিচয় গোপন রেখেছিলেন। স্বামীর মুখ প্রকাশ না করায় নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী।
সমালোচনার জবাবে এবার লাইবা খান সোশ্যাল মিডিয়ায় স্বামীর মুখ প্রকাশ করেছেন। গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিয়ের দোপাট্টায় লেখা নাম থেকে বোঝা যায়—তার স্বামীর নাম জাওয়াদ আলি। সামাজিক মাধ্যমে প্রাকবিবাহ অনুষ্ঠান ‘মায়ুন’ এর ছবি পোস্ট করে লাইবা খান স্বামীর মুখ স্পষ্টভাবে দেখিয়েছেন।
ছবিতে লাইবা খান সোনালি টিলা ও উজ্জ্বল কমলা রঙের পিশওয়াসে সাজানো ছিলেন। তার স্বামী জাওয়াদ মার্জিত অফ-হোয়াইট কুর্তা ও ম্যাচিং কোটে উপস্থিত ছিলেন। রোদে ভেজা ছবিগুলোতে দম্পতি প্রাণবন্তভাবে দেখা গেছে।
লাইবা খান ক্যাপশনে লিখেছেন—“এবার খুশি হও, সবাই মাশআল্লাহ বলো।” পোস্টের পর তার ভক্ত-অনুরাগীরা তাকে নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন।