বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৮ ফেব্রুয়ারির জন্য ঘোষিত ঢাকা মহানগর নির্বাচনী সমাবেশ বাতিল করেছে। এর পরিবর্তে দলের চেয়ারম্যান তারেক রহমান ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায় নির্বাচনী বক্তব্য রাখবেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপিতে যোগদান অনুষ্ঠানে এই তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বিএনপিতে যোগদান করেন। এছাড়া কেন্দ্রীয় হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত ছাত্রনেতারাও ছাত্রদলে যোগদান করেছেন।
রিজভী বলেন, “দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষায় বিএনপির অবদানকে অনুপ্রাণিত হয়ে তরুণ নেতৃত্ব বিএনপির ছায়াতলে এসেছে।”