রাজধানীর নয়াপল্টনে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে। সমাবেশটি আগামী ৮ ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল। পরিবর্তে বিএনপির চেয়ারম্যান ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকার বিভিন্ন আসনে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্র দলের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, আগে সমাবেশের কথা ঘোষণা করা হলেও দলীয় শীর্ষ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে।
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বিএনপিতে যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।