বাংলাদেশের বিশিষ্ট ভাবুক, কবি ও দার্শনিক জালাল উদ্দিন খাঁর গান প্রসারে অনন্য ভূমিকা রাখা সুনীল কর্মকারের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় উপদেষ্টা ফারুকী বলেন, “বাংলাদেশের দর্শন ও শিল্পচর্চা শতবর্ষ ধরে হাত ধরে চলেছে। আমাদের মানুষ তার জাগতিক আনন্দ-বেদনাবোধের পাশাপাশি দার্শনিক ভাবনা ও সমাজচিন্তার প্রকাশ গান রচনার মাধ্যমে করেছে। লালন, হাসন, জালাল খাঁ, শাহ করিমসহ আরও অগণিত ভাবুক আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন।”