• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি পাটওয়ারীর প্রচারণার গাড়ির পার্টস চুরির অভিযোগ ‘মেইড ইন বাংলাদেশ’ প্রতিরক্ষা শিল্প গড়ার ঘোষণা বিএনপির ইশতেহারে ক্ষমতায় গেলে পাচার অর্থ উদ্ধার করে রাষ্ট্রীয় তহবিলে ফেরত আনা হবে ঢাকার নির্বাচনী সমাবেশ বাতিল করেছে বিএনপি, তারেক রহমান রাখবেন নির্বাচনী বক্তব্য সমালোচনার পর লাইবা খান প্রকাশ্যে আনলেন স্বামীর ছবি ৪০ পেরোলেই সতর্ক: প্রোস্টেট সমস্যার ঝুঁকি ও লক্ষণ ডি ভিলিয়ার্সের চোখে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা চার দল, অস্ট্রেলিয়া বাদ প্রায়ই মাথাব্যথা? কিছু সতর্ক সংকেত জানুন নয়াপল্টনে ৮ ফেব্রুয়ারির বিএনপি সমাবেশ স্থগিত

এখনই ইরান ছাড়ুন’—মার্কিন নাগরিকদের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের

রির্পোটার / ১০ পাঠক
আপডেট শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

ইরানে অবস্থানরত সব মার্কিন নাগরিককে দ্রুত দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জারি করা এক জরুরি সতর্কবার্তায় মার্কিন কর্তৃপক্ষ জানায়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরানে থাকা মার্কিন নাগরিকদের সেখানে অবস্থান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। খবর জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।

সতর্কবার্তায় বলা হয়, যারা অবিলম্বে ইরান ছাড়তে সক্ষম নন, তারা যেন দ্রুত নিরাপদ কোনো স্থানে আশ্রয় নেন। নিরাপদ স্থান হিসেবে নিজ বাসভবন বা অন্য কোনো সুরক্ষিত ভবনের কথা উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে ইরানে থাকা মার্কিন নাগরিকদের স্থানীয় পরিস্থিতি সম্পর্কে সর্বোচ্চ সতর্ক থাকতে এবং প্রয়োজন ছাড়া চলাচল সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এই সতর্কবার্তা এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনার প্রস্তুতি চলছে। আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাস্কাটে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে বুধবার উভয় দেশের কর্মকর্তারা নিশ্চিত করেন। তবে আলোচনার আগমুহূর্তেই মার্কিন নাগরিকদের জন্য এমন কড়া সতর্কতা জারি করায় আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, ইরান আলোচনায় বসতে চাইলে যুক্তরাষ্ট্র প্রস্তুত। তবে তিনি স্পষ্ট করে জানান, কেবল পারমাণবিক ইস্যুতেই নয়—ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, মধ্যপ্রাচ্যে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা এবং দেশটির মানবাধিকার পরিস্থিতিও আলোচনার টেবিলে আসবে।

অন্যদিকে, ইরানের একটি শীর্ষ পর্যায়ের সূত্র সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনায় ইরান রাজি নয়। ওই কর্মকর্তা সতর্ক করে বলেন, পারমাণবিক চুক্তির বাইরে অন্য বিষয় আলোচনায় তোলা হলে আসন্ন বৈঠক ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বিশ্লেষকদের মতে, একদিকে কূটনৈতিক আলোচনা শুরুর উদ্যোগ, অন্যদিকে মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ—এই দুই বিপরীত বার্তা ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক এখনো চরম অনিশ্চয়তা ও উত্তেজনার মধ্যেই রয়েছে। মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং ভবিষ্যৎ কূটনৈতিক অগ্রগতি এখন অনেকটাই নির্ভর করছে মাস্কাটের বৈঠকের ফলাফলের ওপর।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও