• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ঠেকাতে ইরান-যুক্তরাষ্ট্রকে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর আহ্বান ইউএই-এর বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান: নির্বাচন কমিশনের উদ্যোগে একমাত্র সাড়া বিএনপির ঘুমের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মস্তিষ্কের কোষ: গবেষণা দুই বিয়ের গুজব নিয়ে যা বললেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু সঠিক সিদ্ধান্তে ভবিষ্যৎ নির্ভর করছে, ব্যর্থ হলে আবার বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল সিংড়ায় ধানের শীষের কর্মীদের ওপর হামলার অভিযোগ, আহত ২ চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা, কার্যক্রম স্থবির কোনো মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না: জামায়াত আমির ৬ ঘণ্টারও কম সময়ে ফের স্বর্ণের দামে বড় লাফ ঘরে ফিরলেন সোহেল, ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা

ফারুকীর সর্বশেষ অবস্থা জানালেন তিশা

নিজস্ব প্রতিবেদক / ৮১ পাঠক
আপডেট রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

ক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে আসা হয়েছে। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

মোস্তফা সরয়ার ফারুকীর অসুস্থতার খবর জানিয়েছেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।

তিশা আরও লিখেছেন, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তিনি শঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।

কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক গণমাধ্যমকে বলেন, হঠাৎ ফুড পয়েজনিংয়ের ফলে উপদেষ্টার ডিহাইড্রেশন হয়। প্রাথমিক চিকিৎসার পর তিনি কিছুটা ভালো অনুভব করছিলেন। কিন্তু সন্ধ্যার পর হঠাৎ শারীরিক অবনতি অনুভব করলে তিনি ঢাকায় ফিরে যেতে মনস্থির করেন। প্রাথমিক চিকিৎসার পর ওনাকে রাতেই ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে |

রিতু আক্তার । বার্তা বিভাগ


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও