• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ঠেকাতে ইরান-যুক্তরাষ্ট্রকে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর আহ্বান ইউএই-এর বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান: নির্বাচন কমিশনের উদ্যোগে একমাত্র সাড়া বিএনপির ঘুমের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মস্তিষ্কের কোষ: গবেষণা দুই বিয়ের গুজব নিয়ে যা বললেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু সঠিক সিদ্ধান্তে ভবিষ্যৎ নির্ভর করছে, ব্যর্থ হলে আবার বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল সিংড়ায় ধানের শীষের কর্মীদের ওপর হামলার অভিযোগ, আহত ২ চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা, কার্যক্রম স্থবির কোনো মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না: জামায়াত আমির ৬ ঘণ্টারও কম সময়ে ফের স্বর্ণের দামে বড় লাফ ঘরে ফিরলেন সোহেল, ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা

হাসিনার ১০ বছর, টিউলিপের ৪, রাদওয়ান ও আজমিনার ৭ বছর কারাদণ্ড

রির্পোটার / ১০ পাঠক
আপডেট সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা দুটি পৃথক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ৪ বছর এবং শেখ রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিককে পৃথকভাবে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে এক লাখ টাকা করে অর্থদণ্ডও আরোপ করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ঢাকার বিশেষ জজ-৪ আদালতের বিচারক মো. রবিউল আলম এই রায় ঘোষণা করেন। একই রায়ে মামলার অন্যান্য আসামিদের অপরাধের মাত্রা অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলাগুলোতে অভিযোগ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিককে পৃথকভাবে ১০ কাঠা করে দুটি সরকারি প্লট বরাদ্দ দেন।

এ ছাড়া শেখ রেহানার আরেক মেয়ে ও যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধেও একই অনিয়মে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়।

তদন্তে আরও সংশ্লিষ্ট হিসেবে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনের নাম উঠে আসে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মামলাগুলোর শুনানি সম্পন্ন হয়।

দুদকের পাবলিক প্রসিকিউটর জহিরুল জানান, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে সরকারি প্লট গ্রহণের অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান ও আফনান জান্নাত কেয়া রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন। ওই মামলায় শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ ১৬ জনকে আসামি করা হয়। পরে তদন্ত শেষে আরও দুজনকে যুক্ত করে মোট ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও