• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ঠেকাতে ইরান-যুক্তরাষ্ট্রকে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর আহ্বান ইউএই-এর বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান: নির্বাচন কমিশনের উদ্যোগে একমাত্র সাড়া বিএনপির ঘুমের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মস্তিষ্কের কোষ: গবেষণা দুই বিয়ের গুজব নিয়ে যা বললেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু সঠিক সিদ্ধান্তে ভবিষ্যৎ নির্ভর করছে, ব্যর্থ হলে আবার বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল সিংড়ায় ধানের শীষের কর্মীদের ওপর হামলার অভিযোগ, আহত ২ চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা, কার্যক্রম স্থবির কোনো মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না: জামায়াত আমির ৬ ঘণ্টারও কম সময়ে ফের স্বর্ণের দামে বড় লাফ ঘরে ফিরলেন সোহেল, ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা

কোনো মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না: জামায়াত আমির

রির্পোটার / ৭ পাঠক
আপডেট মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

ময়মনসিংহ, ৩ ফেব্রুয়ারি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের অর্থ বিদেশে পাচারকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, “দেশের টাকা চুরি করে যারা বিদেশে গিয়ে বিলাসী জীবন যাপন করছে, তাদের ঘুম হারাম করে দেওয়া হবে। শুধু অর্থ নয়, তাদের দেশেও ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।”

মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির অভিযোগ করেন, বাংলাদেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, যা দেশের বার্ষিক বাজেটের প্রায় চার গুণ। তিনি বলেন, “এই অর্থ ফিরিয়ে আনার জন্য আমরা জানপ্রাণ দিয়ে চেষ্টা করব। কোনো মামু-খালুকে ছাড় দিয়ে কথা বলা হবে না।”

ডা. শফিকুর রহমান বলেন, এবারের নির্বাচন একটি সাধারণ নির্বাচন নয়; এটি জাতির ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। তার ভাষায়, “এই নির্বাচন বাংলাদেশের কিসমত সঠিক পথে দাঁড় করানোর নির্বাচন। পুরোনো রাজনীতির ধারায় দেশ আর এগোতে পারেনি—এটা জনগণ বুঝে গেছে।”

তিনি দাবি করেন, তরুণ সমাজ, নারী ও সাধারণ মানুষ সবাই পরিবর্তন চায়। “এ দেশের মানুষ ন্যায়, সত্য ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা দেখতে চায়। মদিনার আদলে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পক্ষে যারা থাকবে, জনগণ তাদের পাশেই থাকবে,”—বলেন তিনি।

দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে জামায়াত আমির বলেন, প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশ কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারেনি। তার মতে, দীর্ঘ সময় ধরে দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য নেতৃত্ব দেশকে পিছিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, “আজ আমাদের দেশের পাসপোর্টের মান দুর্বল। অনেক নাগরিক বিদেশে নিজের পরিচয় দিতে লজ্জাবোধ করেন। এটি কোনো দেশের জন্য গৌরবের বিষয় নয়। এই অবস্থার জন্য দায়ী অসৎ নেতৃত্ব, যারা জনগণকে বিভ্রান্ত করে নিজেদের স্বার্থ হাসিল করেছে।”

সভায় সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির কামরুল আহসান এমরুল। এতে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, জেলা আমির আব্দুল করিম, নায়েবে আমির কামরুল হাসান মিলন, আসাদুজ্জামান সোহেল ও মহানগর সেক্রেটারি শহীদুল্লাহ কায়সার। সভায় ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার ১১টি সংসদীয় আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে জামায়াতে ইসলামীর আমির উপস্থিত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও