• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ঠেকাতে ইরান-যুক্তরাষ্ট্রকে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর আহ্বান ইউএই-এর বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান: নির্বাচন কমিশনের উদ্যোগে একমাত্র সাড়া বিএনপির ঘুমের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মস্তিষ্কের কোষ: গবেষণা দুই বিয়ের গুজব নিয়ে যা বললেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু সঠিক সিদ্ধান্তে ভবিষ্যৎ নির্ভর করছে, ব্যর্থ হলে আবার বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল সিংড়ায় ধানের শীষের কর্মীদের ওপর হামলার অভিযোগ, আহত ২ চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা, কার্যক্রম স্থবির কোনো মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না: জামায়াত আমির ৬ ঘণ্টারও কম সময়ে ফের স্বর্ণের দামে বড় লাফ ঘরে ফিরলেন সোহেল, ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা

ঐক্যের ডাক দিয়ে সার্বভৌমত্ব রক্ষার আহ্বান সালাহউদ্দিন আহমদ

রির্পোটার / ৪ পাঠক
আপডেট রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের মানিকপাড়া এলাকায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ছাত্র-গণ-অভ্যুত্থানে আত্মত্যাগের মাধ্যমে যারা জীবন দিয়েছেন, তাদের স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ। সেই স্বপ্ন বাস্তবায়নে এবং শহীদদের আকাঙ্ক্ষা পূরণে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপি এমন সমাজ গড়তে চায় যেখানে শিক্ষিত বেকার নয়, বরং কর্মক্ষম ও উৎপাদনশীল মানবসম্পদ তৈরি হবে। তাঁর ভাষায়, “১৮ কোটি মানুষের দেশকে আমরা ৩৬ কোটি কর্মের হাতের শক্তিতে রূপ দিতে চাই।” অতীতের অর্থনৈতিক বিশৃঙ্খলা কাটিয়ে দেশকে শৃঙ্খলার পথে ফেরানোর প্রতিশ্রুতিও দেন তিনি।

পথসভায় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান টিপু মিয়া, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ দলটির স্থানীয় ও সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও