বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি

বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : জাহেদ উর রহমান

Writer
বাংলা পত্রিকা ডেস্ক
22 Sep, 2026 12:58 PM 5 বার পঠিত 1 মিনিট পড়ার সময়

ছবি: সংগৃহীত

ঢাকা শহরে দু-একটি ককটেল বিস্ফোরণ কিংবা বাসে আগুন দেওয়ার মতো সহিংসতা চালিয়ে সরকারের মধ্যে কোনো সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দেশে রাজনৈতিক কোনো সংকট নেই উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক সংকট দেখছি না। একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবে—এ বাস্তবতা মেনে নিয়েই রাজনীতি করা উচিত।’

বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ডা. জাহেদ উর রহমান ভারতের আন্দোলনের উদাহরণ টেনে বলেন, ‘ভারতে এত বড় বড় আন্দোলন হয়েছে, কংগ্রেস পার্টি আন্দোলন করেছে, কিংবা মোদি সরকারের বিরুদ্ধে কৃষকেরা দিল্লি অচল করে আন্দোলন করেছেন; কিন্তু কোথাও সরকারের পদত্যাগ চাওয়া হয়নি। যেখানে সরকারের ব্যর্থতা রয়েছে, সেখানে চাপ তৈরি করাটাই রাজনীতির সঠিক পথ।’

রাজধানীর সাম্প্রতিক সহিংসতা ও বাসে অগ্নিসংযোগের ঘটনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো নির্দিষ্ট দলকে দায়ী না করলেও এটি স্পষ্ট যে ঢাকা শহরের দু-এক জায়গায় ককটেল বিস্ফোরণ বা বাসে আগুন দিয়ে সরকারের ওপর সংকট তৈরি করা সম্ভব নয়।’

ট্যাগ: রাজনীতি