বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

সন্দ্বীপের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

Writer
প্রতিনিধি, চট্টগ্রাম
22 Sep, 2026 12:55 PM 5 বার পঠিত 1 মিনিট পড়ার সময়

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান ওরফে মিতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকার ৪৩ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের গুলশান বিভাগ এই অভিযান পরিচালনা করে। আজ মঙ্গলবার ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে গুলশান-২ এলাকার ৪৩ নম্বর সড়কের ২৯ নম্বর বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগ: সারাদেশ