পাকিস্তান সুপার লিগে (PSL) মোস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে (Direct Signing) দলে নিয়েছে লাহোর কালান্দার্স। ফ্র্যাঞ্চাইজিটি তার জন্য খরচ করেছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮১ লাখ টাকা।
মোস্তাফিজের সঙ্গে লাহোরের সম্পর্ক নতুন নয়; তিনি ২০১৬ এবং ২০১৮ সালের PSL আসরে লাহোরের হয়ে খেলেছিলেন। ২০১৮ সালের আসরে কালান্দার্স জার্সিতে ৫ ম্যাচে ৬.৪৩ ইকোনমি রেটে ৪ উইকেট নেন তিনি।
লাহোরের পক্ষ থেকে জানানো হয়েছে, “আমাদের বাংলাদেশি ভাই মোস্তাফিজুর রহমান এবার সরাসরি চুক্তিবদ্ধ হয়েছেন। অবশেষে পরিবারের মাঝে আবারও ফিরে এসেছেন।”
পিএসএলের এবার প্রথমবার নিলাম পদ্ধতিতে খেলোয়াড় বাছাই হবে। আগের ১০ আসরে ড্রাফট পদ্ধতি ব্যবহার করা হতো। ১১ ফেব্রুয়ারি নিলামের মাধ্যমে খেলোয়াড়দের দলগুলো বাছাই করা হবে। এবার আগের ৬টি দলের সঙ্গে ২টি নতুন ফ্র্যাঞ্চাইজি যোগ হয়ে মোট ৮টি দল লড়বে।