• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম

বিল গেটস এপস্টেইনের সঙ্গে সময় কাটানোর জন্য ক্ষমা চাইলেন

রির্পোটার / ১২ পাঠক
আপডেট বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য ক্ষমা চেয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যায় বিভাগ এপস্টেইনের কয়েক লাখ নথি প্রকাশ করেছে।

নথির মধ্যে একটি ড্রাফট ইমেইল ছিল, যেখানে এপস্টেইন দাবি করেছিলেন, গেটস বিবাহবহির্ভূত সম্পর্কের সঙ্গে জড়িয়েছেন এবং এক রুশ নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের কারণে অসুস্থ হয়ে পড়েছেন। এপস্টেইনের মতে, তিনি গেটসকে ওষুধও দিয়েছিলেন যেন তিনি অন্য বিবাহিত নারীদের সঙ্গে সম্পর্ক রাখতে পারেন।

তবে বিল গেটস পুরো বিষয়টিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। ৯নিউজ অস্ট্রেলিয়াকে তিনি বলেন,

“আমি তার সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য দুঃখিত, ক্ষমা চাই। ওই ইমেইল কখনো কোথাও পাঠানো হয়নি। আমি জানি না এ ব্যাপারে তার কি উদ্দেশ্য ছিল।”

গেটসের এই মন্তব্যে পরিষ্কার হয়েছে যে, এপস্টেইনের সঙ্গে তার সম্পর্ক শুধু সামাজিক ও পেশাগত সীমার মধ্যে ছিল এবং কোনো অনৈতিক কর্মকাণ্ডে তিনি লিপ্ত হননি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও