শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া থেকেঃ
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়া ৫নং ওয়ার্ডের এক সম্ভ্রান্ত ও ধর্মভিত্তিক পরিবারে জন্মগ্রহণ করা প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা আবুল কালাম আযাদ (রহ.) ইন্তেকাল করেছেন।
রবিবার (১৮ মে ২০২৫) সকাল ৮টা ২২ মিনিটে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি মরহুম আলহাজ্ব মাওলানা মোঃ আবদুস সালাম সাহেবের জ্যেষ্ঠ পুত্র। মাওলানা আবুল কালাম আযাদ ছিলেন একজন নীতিবান, আলোকিত ও দ্বীনদার মানুষ। তার শিক্ষা, চরিত্র ও মানবিক গুণাবলি এলাকার মানুষের মাঝে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
মৃত্যুকালে তিনি এক পুত্র ও দুই কন্যা রেখে গেছেন। তিন সন্তানই দেশের শীর্ষ সরকারি মেডিকেল কলেজসমূহ – ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লা মেডিকেলে এমবিবিএস কোর্সে অধ্যয়নরত, যা তাঁর শিক্ষার প্রতি নিবেদন এবং পিতার সুশিক্ষা প্রদানের বহিঃপ্রকাশ।
এই মহান মানুষটির ইন্তেকালে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক, ধর্মীয় ও শিক্ষাঙ্গনে ছিল তাঁর প্রশংসনীয় ভূমিকা।
মরহুমের নামাজে জানাজা রবিবার (১৮ মে) বাদ আছর ৫টা ৩০ মিনিটে নিদানিয়া কাঠির মাথায় অনুষ্ঠিত হবে।
তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন – আমিন।