• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ঠেকাতে ইরান-যুক্তরাষ্ট্রকে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর আহ্বান ইউএই-এর বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান: নির্বাচন কমিশনের উদ্যোগে একমাত্র সাড়া বিএনপির ঘুমের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মস্তিষ্কের কোষ: গবেষণা দুই বিয়ের গুজব নিয়ে যা বললেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু সঠিক সিদ্ধান্তে ভবিষ্যৎ নির্ভর করছে, ব্যর্থ হলে আবার বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল সিংড়ায় ধানের শীষের কর্মীদের ওপর হামলার অভিযোগ, আহত ২ চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা, কার্যক্রম স্থবির কোনো মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না: জামায়াত আমির ৬ ঘণ্টারও কম সময়ে ফের স্বর্ণের দামে বড় লাফ ঘরে ফিরলেন সোহেল, ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা

খিলগাঁওয়ে দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

রির্পোটার / ১৩ পাঠক
আপডেট মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

রাজধানীর খিলগাঁও থানাধীন মেরাদিয়া এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় মো. শাহীন (৪৮) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

সোমবার দিনগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে মেরাদিয়া সাফিয়া কার সেন্টারের বিপরীত পাশের মেইন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত শাহীন ওই সড়ক দিয়ে অটোরিকশা চালাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার তার অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে এবং এর চালক বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন।

নিহত মো. শাহীন হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সাতাক গ্রামের বাসিন্দা এবং মো. আলাউদ্দিন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর মেরাদিয়া পুরাবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও