ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। আজ শুক্রবার একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় ফেরেন।
ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ৬ জন রয়েছেন।
ঢাকার ইতালি দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ব্যবস্থাপনা সংস্থা ফ্রন্টেক্সের ব্যবস্থাপনায় শুক্রবার একটি প্রত্যাবাসন ফ্লাইট পরিচালনা করা হয়। এর মাধ্যমে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে অনিয়মিত বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
