রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ শনিবার আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে সার্বিক আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে জানানো হয়, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির কোনো পূর্বাভাস নেই। বাতাস উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩১ মিনিটে এবং আগামীকাল রবিবার সূর্যোদয় ভোর ৫টা ৫৭ মিনিটে।
