• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম

নির্বাচনের দিন বাড়তি মেট্রো ট্রেন চলাচল করবে রাজধানীতে

রির্পোটার / ১০ পাঠক
আপডেট বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের কেন্দ্র পর্যন্ত যাতায়াত সুবিধার জন্য রাজধানীতে মেট্রোরেল স্বাভাবিকভাবে চলবে এবং নির্বাচনের দিনে বাড়তি ট্রেন চলবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, ১১ ও ১২ ফেব্রুয়ারিসহ সরকারি ছুটির চারদিনে রেল স্বাভাবিকভাবে চলবে। ভোটের দিন আরও এক্সট্রা ট্রেনের ব্যবস্থা করা হবে।

নিরাপত্তার কারণে যেসব স্টেশন ভোটকেন্দ্রের ঠিক পাশে অবস্থিত, সেসব গেট বন্ধ রাখা হবে। অন্যান্য গেট থেকে যাত্রীরা চলাচল করতে পারবেন।

নির্বাচনকালীন সময়ে মেট্রোরেল চলাচল নিশ্চিত করতে ডিএমটিসিএলের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হবে ১০ ফেব্রুয়ারি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও