• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম

ত্রয়োদশ সংসদ নির্বাচন: দেশে পৌঁছেছে ৩ লাখ ৭৯ হাজার ৯২৪টি প্রবাসী পোস্টাল ব্যালট

রির্পোটার / ১১ পাঠক
আপডেট বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটের মধ্যে ৩ লাখ ৭৯ হাজার ৯২৪টি বাংলাদেশে পৌঁছেছে। এ তথ্য জানিয়েছেন প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বৃহস্পতিবার।

তিনি আরও জানান, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৮ জন প্রবাসী ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৮০ হাজার ৪১৬ জন ইতোমধ্যে ভোট দিয়েছেন।

প্রবাসী ভোটারদের মধ্যে ৪ লাখ ৪৪ হাজার ৯৫২ জন তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন। এর মধ্যে ১ লাখ ৭ হাজার ১৬৮টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন।

দেশের অভ্যন্তরে (আইসিপিভি) থাকা ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে। এ পর্যন্ত ৬ লাখ ৬২ হাজার ১৯১ জন ভোটারের ঠিকানায় ব্যালট পৌঁছেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টা পর্যন্ত ২ লাখ ৬০ হাজার ৪৪৭ জন তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ২ লাখ ১১ হাজার ১২২ জন ভোট দিয়েছেন এবং ১ লাখ ৬৮ হাজার ৫১৯ জন ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা ২৭ হাজার ৩৬৭টি ব্যালট গ্রহণ করেছেন।

সালীম আহমাদ খান জানান, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও