• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ঠেকাতে ইরান-যুক্তরাষ্ট্রকে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর আহ্বান ইউএই-এর বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান: নির্বাচন কমিশনের উদ্যোগে একমাত্র সাড়া বিএনপির ঘুমের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মস্তিষ্কের কোষ: গবেষণা দুই বিয়ের গুজব নিয়ে যা বললেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু সঠিক সিদ্ধান্তে ভবিষ্যৎ নির্ভর করছে, ব্যর্থ হলে আবার বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল সিংড়ায় ধানের শীষের কর্মীদের ওপর হামলার অভিযোগ, আহত ২ চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা, কার্যক্রম স্থবির কোনো মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না: জামায়াত আমির ৬ ঘণ্টারও কম সময়ে ফের স্বর্ণের দামে বড় লাফ ঘরে ফিরলেন সোহেল, ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা

ঘুমের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মস্তিষ্কের কোষ: গবেষণা

রির্পোটার / ৬ পাঠক
আপডেট মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

সুস্থ জীবনের জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আধুনিক জীবনের ব্যস্ততা ও অনিয়মিত জীবনযাপনের কারণে অনেকেই প্রয়োজনীয় ঘুম থেকে বঞ্চিত হচ্ছেন। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, দীর্ঘদিন ঘুমের অভাব মানুষের মস্তিষ্কের কোষের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ইতালির ইউনিভার্সিটি অব ক্যামেরিনো–এর গবেষকদের নেতৃত্বে পরিচালিত ওই গবেষণায় দেখা গেছে, পর্যাপ্ত সময় ঘুম না হলে মস্তিষ্কের স্নায়ুকোষ বা নিউরনকে সুরক্ষা দেওয়ার জন্য থাকা চর্বিযুক্ত আবরণ ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা ও মানসিক প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা বাড়ে।

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সায়েন্সঅ্যালার্ট–এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গবেষণায় এই ক্ষতির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ‘অলিগোডেন্ড্রোসাইট’ নামের একটি কোষের রাসায়নিক ভারসাম্যহীনতা। এই কোষগুলো শরীরের কোলেস্টেরল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা স্নায়ুকোষের চারপাশে থাকা ‘মায়েলিন’ নামের সুরক্ষাবেষ্টনী তৈরিতে প্রয়োজনীয়।

গবেষকদের মতে, অলিগোডেন্ড্রোসাইট কোষের কার্যকারিতা ব্যাহত হলে মায়েলিনের স্থায়িত্ব কমে যায়। এর ফলে স্নায়বিক সংকেত আদান–প্রদান ধীর হয়ে পড়ে এবং আচরণগত সমস্যার ঝুঁকি বাড়ে। গবেষণায় ঘুমের ঘাটতি ও এসব সমস্যার মধ্যে সরাসরি সম্পর্ক পাওয়া গেছে।

এ ছাড়া গবেষণায় আরও দেখা যায়, দীর্ঘ সময় ঘুমের অভাবে মস্তিষ্কের ‘মাইক্রোগ্লিয়া’ নামের কোষ সক্রিয় হয়ে ওঠে। এসব কোষের ফ্যাগোসাইটিক কার্যক্রম—অর্থাৎ কোষীয় বর্জ্য অপসারণের প্রবণতা—বাড়তে পারে, যদিও তখন বড় ধরনের নিউরোইনফ্লামেশনের লক্ষণ নাও দেখা যেতে পারে। এতে মস্তিষ্ক ভবিষ্যতে বিভিন্ন স্নায়বিক সমস্যার প্রতি আরও সংবেদনশীল হয়ে ওঠে।

গবেষকদের উপসংহার হলো, নিয়মিত ও পর্যাপ্ত ঘুম শুধু শারীরিক সুস্থতার জন্য নয়, মস্তিষ্কের কোষ সুরক্ষা এবং মানসিক সক্ষমতা বজায় রাখার জন্যও অপরিহার্য।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও