মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
সর্বশেষ
হেলমেট ও লাইসেন্সহীন ৪ মোটরসাইকেল আরোহীকে জরিমানা যাত্রার শুরুতেই হোঁচট: রাজধানীতে ‘পিংক বাস’কে বলাকার ধাক্কা রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট : হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস বিয়ের দাবিতে সাবেক মেম্বারের বাড়িতে বিধবা প্রেমিকা অবৈধ ও মানহীন হাসপাতালের বিরুদ্ধে কঠোর সরকার: ৫ মাসে বন্ধ ২৫০ প্রতিষ্ঠান ভূমধ্যসাগর ট্রাজেডি : সুনামগঞ্জের ৭ পরিবারে এখন শুধু হাহাকার গ্যাস সংকটে থমকে গেছে গাজীপুরের শিল্পকারখানা বিদ্যুৎ-গ্যাস সংকটের জন্য আ. লীগ সরকারের ‘দুর্নীতি’ দায়ী ১৭ বছরে শিক্ষা খাত ধ্বংস করা হয়েছে : শামা ওবায়েদ মার্কিন সেনা মারলে মিলবে কাঁড়ি কাঁড়ি টাকা হেলমেট ও লাইসেন্সহীন ৪ মোটরসাইকেল আরোহীকে জরিমানা যাত্রার শুরুতেই হোঁচট: রাজধানীতে ‘পিংক বাস’কে বলাকার ধাক্কা রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট : হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস বিয়ের দাবিতে সাবেক মেম্বারের বাড়িতে বিধবা প্রেমিকা অবৈধ ও মানহীন হাসপাতালের বিরুদ্ধে কঠোর সরকার: ৫ মাসে বন্ধ ২৫০ প্রতিষ্ঠান ভূমধ্যসাগর ট্রাজেডি : সুনামগঞ্জের ৭ পরিবারে এখন শুধু হাহাকার গ্যাস সংকটে থমকে গেছে গাজীপুরের শিল্পকারখানা বিদ্যুৎ-গ্যাস সংকটের জন্য আ. লীগ সরকারের ‘দুর্নীতি’ দায়ী ১৭ বছরে শিক্ষা খাত ধ্বংস করা হয়েছে : শামা ওবায়েদ মার্কিন সেনা মারলে মিলবে কাঁড়ি কাঁড়ি টাকা

হেলমেট ও লাইসেন্সহীন ৪ মোটরসাইকেল আরোহীকে জরিমানা

Writer
18 Aug, 2026 06:43 PM

ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়ায় সড়ক পরিবহন আইন অমান্য করে মোটরসাইকেল চালানোর দায়ে চার আরোহীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ( ১৮ আগস্ট ) দুপুরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান চালানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, আজ দুপুর একটার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম। এ সময় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে চার আরোহীকে আটক করা হয়। পরে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর ৬৬ ও ৯২ ধারায় তাঁদের প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চালকদের হেলমেট পরিধান এবং বৈধ লাইসেন্স থাকা বাধ্যতামূলক। আইন অমান্য করে যানবাহন চালালে চালকের নিজের জীবনের পাশাপাশি অন্যদের জীবনও ঝুঁকির মুখে পড়ে।

তিনি আরও জানান, সড়কে সচেতনতা বৃদ্ধি এবং আইন মানার সংস্কৃতি তৈরি করতে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে

ট্যাগ: সারাদেশ