আগস্ট ১৭, ২০২৬
Busimess

যুক্তরাষ্ট্রের কোনো সেনাকে হত্যা বা আটক করতে পারলে বড় অঙ্কের অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সেনাপ্রধান আমির হাতামি এই ঘোষণা দিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে এএফপি এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি একজন মার্কিন সেনাকে হত্যা বা আটক করে ইরানের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে পারেন, তবে তাঁকে ৩০ হাজার মার্কিন ডলার (ইরানি মুদ্রায় ৫ বিলিয়ন তোমান) পুরস্কার দেওয়া হবে। তবে কোনো ইরানি নারী যদি এই কাজ করতে পারেন, তবে তিনি পুরস্কার হিসেবে দ্বিগুণ অর্থ অর্থাৎ ৬০ হাজার ডলার পাবেন।

ইরানের সেনাপ্রধান আমির হাতামি বলেন, অনেক মানুষ মার্কিন সেনাদের ওপর হামলা চালিয়ে অর্থ পুরস্কার দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। সাধারণ মানুষের সেই আগ্রহের কথা বিবেচনা করেই সেনাবাহিনী এমন পরিকল্পনা গ্রহণ করেছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র। যদিও যুক্তরাষ্ট্র তখন ইরানে সরাসরি কোনো পদাতিক সৈন্য পাঠায়নি। তবে গত এপ্রিলে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হলে পাইলট ও ক্রুদের উদ্ধারে মার্কিন বিশেষ বাহিনীর একটি দল ইরানে প্রবেশ করেছিল। উদ্ধার অভিযান শেষে তারা দ্রুত এলাকা ত্যাগ করে। বর্তমানে মধ্যপ্রাচ্যে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।