• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ঠেকাতে ইরান-যুক্তরাষ্ট্রকে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর আহ্বান ইউএই-এর বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান: নির্বাচন কমিশনের উদ্যোগে একমাত্র সাড়া বিএনপির ঘুমের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মস্তিষ্কের কোষ: গবেষণা দুই বিয়ের গুজব নিয়ে যা বললেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু সঠিক সিদ্ধান্তে ভবিষ্যৎ নির্ভর করছে, ব্যর্থ হলে আবার বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল সিংড়ায় ধানের শীষের কর্মীদের ওপর হামলার অভিযোগ, আহত ২ চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা, কার্যক্রম স্থবির কোনো মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না: জামায়াত আমির ৬ ঘণ্টারও কম সময়ে ফের স্বর্ণের দামে বড় লাফ ঘরে ফিরলেন সোহেল, ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা

বিশ্বকাপ শুরুর চার দিন আগে দল ঘোষণা করল শ্রীলঙ্কা

রির্পোটার / ১২ পাঠক
আপডেট মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর মাত্র চার দিন বাকি থাকতে চূড়ান্ত দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সোমবার (৩ ফেব্রুয়ারি) ১৫ সদস্যের স্কোয়াড প্রকাশ করে দেশটির বোর্ড।

শ্রীলঙ্কা ও ভারতের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং পর্দা নামবে ৮ মার্চ। ২০১৪ সালের বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কা দলকে এবার নেতৃত্ব দেবেন অলরাউন্ডার দাসুন শানাকা।

দলে অভিজ্ঞ ব্যাটার হিসেবে রয়েছেন কুশল মেন্ডিস, কুশল জনিথ পেরেরা ও চারিথ আসালাঙ্কা। অলরাউন্ডার বিভাগে বড় ভরসা সাবেক অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার সঙ্গে আছেন কামিন্দু মেন্ডিস ও দুনিথ ভেলালাগে।

বোলিং আক্রমণে পেস বিভাগে দায়িত্ব পালন করবেন দুশমন্ত চামিরা ও তরুণ গতিতারকা মাথিশা পাথিরানা। স্পিন আক্রমণের নেতৃত্বে থাকবেন মাহিশ থিকশানা।

গ্রুপ ‘বি’-তে খেলবে স্বাগতিক শ্রীলঙ্কা। তারা ৮ ফেব্রুয়ারি কলম্বোতে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর পাল্লেকেলে গিয়ে ১২ ফেব্রুয়ারি ওমান এবং ১৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দলটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৯ ফেব্রুয়ারি কলম্বোতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে তারা।

এদিকে বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে শ্রীলঙ্কা। সিরিজে এখন পর্যন্ত সফরকারী ইংল্যান্ড ২–০ ব্যবধানে এগিয়ে রয়েছে। সিরিজের শেষ ম্যাচটি মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

শ্রীলঙ্কা দল:
দাসুন শানাকা, পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, কুশল জনিথ পেরেরা, চারিথ আসালাঙ্কা, জনিথ লিয়ানাগে, পাভান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেলালাগে, মাহিশ থিকশানা, দুশমন্ত চামিরা, মাথিশা পাথিরানা ও ইশান মালিঙ্গা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও