• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ঠেকাতে ইরান-যুক্তরাষ্ট্রকে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর আহ্বান ইউএই-এর বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান: নির্বাচন কমিশনের উদ্যোগে একমাত্র সাড়া বিএনপির ঘুমের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মস্তিষ্কের কোষ: গবেষণা দুই বিয়ের গুজব নিয়ে যা বললেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু সঠিক সিদ্ধান্তে ভবিষ্যৎ নির্ভর করছে, ব্যর্থ হলে আবার বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল সিংড়ায় ধানের শীষের কর্মীদের ওপর হামলার অভিযোগ, আহত ২ চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা, কার্যক্রম স্থবির কোনো মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না: জামায়াত আমির ৬ ঘণ্টারও কম সময়ে ফের স্বর্ণের দামে বড় লাফ ঘরে ফিরলেন সোহেল, ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা

রোজায় নির্ধারিত দামে গরুর মাংসসহ নিত্যপণ্য বিক্রি করবে সরকার

রির্পোটার / ১০ পাঠক
আপডেট সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

আসন্ন রমজান মাসে সুলভ মূল্যে গরুর মাংসসহ দুধ, ডিম ও মুরগির মাংস বিক্রি করবে সরকার। রোববার (১ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

সভায় জানানো হয়, রোজায় প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, মুরগির মাংস ২৫০ টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা এবং প্রতিটি ডিম ৮ টাকায় বিক্রি করা হবে।

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, এবারের রমজানে পণ্যের বিক্রির স্থান বাড়িয়ে মোট ৪৮টি স্থানে সুলভ মূল্যে এসব পণ্য বিক্রি করা হবে, যাতে সাধারণ মানুষ সহজে তা সংগ্রহ করতে পারে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান জানান, রোজাদারদের ভোগান্তি কমাতে সরকারের এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, সরবরাহকারীদের সঙ্গে আলোচনা করে এবার আগের চেয়ে বেশি সংখ্যক স্থানে পণ্য বিক্রির ব্যবস্থা করা হচ্ছে।

সরকারের এই উদ্যোগ রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের ওপর মূল্যচাপ কমানোর লক্ষ্যে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও