• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ঠেকাতে ইরান-যুক্তরাষ্ট্রকে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর আহ্বান ইউএই-এর বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান: নির্বাচন কমিশনের উদ্যোগে একমাত্র সাড়া বিএনপির ঘুমের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মস্তিষ্কের কোষ: গবেষণা দুই বিয়ের গুজব নিয়ে যা বললেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু সঠিক সিদ্ধান্তে ভবিষ্যৎ নির্ভর করছে, ব্যর্থ হলে আবার বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল সিংড়ায় ধানের শীষের কর্মীদের ওপর হামলার অভিযোগ, আহত ২ চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা, কার্যক্রম স্থবির কোনো মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না: জামায়াত আমির ৬ ঘণ্টারও কম সময়ে ফের স্বর্ণের দামে বড় লাফ ঘরে ফিরলেন সোহেল, ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা

মধ্যপ্রাচ্যে যুদ্ধের শঙ্কা: হরমুজ প্রণালিতে ইরানের লাইভ ফায়ার মহড়া

রির্পোটার / ৯ পাঠক
আপডেট সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

মধ্যপ্রাচ্যজুড়ে ক্রমেই বাড়ছে যুদ্ধের আশঙ্কা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে সম্ভাব্য সামরিক হামলার হুমকির মধ্যেই পাল্টা শক্তি প্রদর্শনে নামলো তেহরান।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার (১ ফেব্রুয়ারি) থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন নৌবাহিনী হরমুজ প্রণালিতে নৌযুদ্ধের মহড়া শুরু করেছে। এতে পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

এর আগে, গত বছরের ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে দক্ষিণ চীন সাগর থেকে যাত্রা শুরু করে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এর সঙ্গে ছিল তিনটি আর্লে বার্ক-শ্রেণির ডেস্ট্রয়ার। গত সপ্তাহে এই নৌবহর ইরান উপকূলের কাছাকাছি এলাকায় অবস্থান নেয়।

এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই শনিবার রাতে ইরান ঘোষণা দেয়, রোববার ও সোমবার হরমুজ প্রণালিতে ‘লাইভ ফায়ার ড্রিল’ বা সরাসরি গোলাবর্ষণ মহড়া চালানো হবে।

সামরিক পর্যবেক্ষকদের মতে, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংকীর্ণ জলপথ। এখানকার সামান্য অস্থিরতাও বিশ্ব জ্বালানি বাজার ও আন্তর্জাতিক নৌপরিবহণ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সেই কৌশলগত গুরুত্বকে কাজে লাগিয়েই যুক্তরাষ্ট্রের চাপের জবাবে শক্ত অবস্থান নিতে চায় ইরান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও