সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের মাঝে আগামী ৮ নভেম্বর রবিবার সরকারি ছুটি কি না, তা নিয়ে নানা কৌতূহল তৈরি হয়েছে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ৮ নভেম্বর কোনো সাধারণ বা নির্বাহী আদেশের সরকারি ছুটি নয়; দিনটি স্বাভাবিক কার্যদিবস হিসেবেই গণ্য হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৮ নভেম্বর হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘শ্যামা পূজা’ বা কালীপূজা উপলক্ষে ঐচ্ছিক ছুটি হিসেবে নির্ধারিত রয়েছে।
নিয়ম অনুযায়ী, ঐচ্ছিক ছুটির ক্ষেত্রে সংশ্লিষ্ট ধর্মাবলম্বী কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ছুটি ভোগ করতে পারবেন। তবে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক-বিমা এবং শিক্ষাপ্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে।
