সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামিক ইনসিওরেন্স অব বাংলাদেশের ২৫তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি (২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার) বেলা ১২:৩০ ঘটিকায় কাউন্সিল কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
রাজউক এভিনিউয়ের মতিঝিলস্থ রূপালী বীমা ভবনের (৭ম তলা) কাউন্সিল কার্যালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্রেটারী জেনারেল অধ্যাপক শায়েখ এবিএম মাছুম বিল্লাহ।
সভায় উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য ও দিকনির্দেশনা প্রদান করেন কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এবং বঙ্গভবন জামে মসজিদের খতীব ও আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান মুফতি মাওলানা মোঃ সাইফুল কাবির।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন— তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি-এর শরীয়াহ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আ. ন. ম. রফীকুর রহমান মাদানী; বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম ও এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর শরীয়াহ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মুফতি মাওলানা মোঃ মিজানুর রহমান; গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মাদ নজরুল ইসলাম আল মারুফ মাদানী; ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ও প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর শরীয়াহ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ড. মাওলানা আবু ছালেহ পাটোয়ারী; সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর শরীয়াহ কাউন্সিলের সদস্য সাইয়্যেদ জারীর জাফরী মাদানী; তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং কাউন্সিলের সহকারী সেক্রেটারী জেনারেল জনাব আবুল কালাম আজাদ; জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনসিওরেন্স এসোসিয়েশন-এর নির্বাহী কমিটির সদস্য জনাব এস এম নুরুজ্জামান; ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোহাম্মদ গিয়াস উদ্দিন; প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ সামছুল আলম; এবং এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর জনাব মোঃ শাহ জামাল হাওলাদারসহ বিভিন্ন সদস্য কোম্পানির সম্মানিত প্রতিনিধিগণ।
সভার শুরুতে গত সভার কার্যবিবরণী নিশ্চিত করা হয়। এরপর অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ আলোচনার মাধ্যমে ২০২৫ সালের অডিট রিপোর্ট, বার্ষিক প্রতিবেদন এবং ২০২৭ সালের বার্ষিক বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
