• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ঠেকাতে ইরান-যুক্তরাষ্ট্রকে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর আহ্বান ইউএই-এর বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান: নির্বাচন কমিশনের উদ্যোগে একমাত্র সাড়া বিএনপির ঘুমের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মস্তিষ্কের কোষ: গবেষণা দুই বিয়ের গুজব নিয়ে যা বললেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু সঠিক সিদ্ধান্তে ভবিষ্যৎ নির্ভর করছে, ব্যর্থ হলে আবার বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল সিংড়ায় ধানের শীষের কর্মীদের ওপর হামলার অভিযোগ, আহত ২ চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা, কার্যক্রম স্থবির কোনো মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না: জামায়াত আমির ৬ ঘণ্টারও কম সময়ে ফের স্বর্ণের দামে বড় লাফ ঘরে ফিরলেন সোহেল, ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা

দুই বিয়ের গুজব নিয়ে যা বললেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু

রির্পোটার / ৭ পাঠক
আপডেট মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ভিত্তিহীন তথ্য ছড়ানো হয়েছে। সাম্প্রতিক সময়ে একটি গুজবে দাবি করা হয়, প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি দ্বিতীয় বিয়ে করেছেন।

এই অভিযোগের সরাসরি জবাব দিয়েছেন ডা. মাহমুদা মিতু নিজেই।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাকে নিয়ে দেওয়া একটি পোস্ট শেয়ার করে মিতু লেখেন, তার বিয়ের বয়স ১৭ বছর এবং তার দুইটি কন্যাসন্তান রয়েছে। তিনি উল্লেখ করেন, তার সংসার জীবন সুন্দর ও স্বাভাবিকভাবে চলছে এবং যারা তাকে ব্যক্তিগতভাবে চেনেন, তারা বিষয়টি ভালোভাবেই জানেন। তিনি আরও জানান, স্বামীর পূর্ণ সমর্থনেই তিনি রাজনীতিতে সক্রিয় রয়েছেন।

দুই বিয়ের গুজব প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে ডা. মাহমুদা মিতু বলেন, ১৭ বছরের দাম্পত্য জীবনে স্বামীর সঙ্গে কখনো বড় ধরনের মনোমালিন্য হয়নি। এমনকি এক ঘণ্টার জন্যও রাগ করে আলাদা থাকার ইতিহাস নেই বলে দাবি করেন তিনি। দ্বিতীয় বিয়ের প্রশ্নই ওঠে না বলেও স্পষ্ট করেন এনসিপির এই নেত্রী।

তিনি তার পোস্টে লেখেন, “আল্লাহর কসম, দুই বিয়া তো দূরের কথা। আল্লাহ এদের হেদায়েত দিন।” একই সঙ্গে এ ধরনের মিথ্যা প্রচারের নিন্দা জানিয়ে তিনি বলেন, নারীকে লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবে মিথ্যাচার করা একটি গুরুতর অপরাধ এবং তিনি চান, ভবিষ্যতে কেউ যেন এ ধরনের অপপ্রচারের সাহস না পায়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও ব্যক্তিগত আক্রমণের প্রবণতা বাড়ছে, যা বিশেষ করে নারী রাজনীতিকদের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করছে। ডা. মাহমুদা মিতুর বক্তব্যকে সেই প্রেক্ষাপটেই দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও