• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ঠেকাতে ইরান-যুক্তরাষ্ট্রকে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর আহ্বান ইউএই-এর বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান: নির্বাচন কমিশনের উদ্যোগে একমাত্র সাড়া বিএনপির ঘুমের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মস্তিষ্কের কোষ: গবেষণা দুই বিয়ের গুজব নিয়ে যা বললেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু সঠিক সিদ্ধান্তে ভবিষ্যৎ নির্ভর করছে, ব্যর্থ হলে আবার বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল সিংড়ায় ধানের শীষের কর্মীদের ওপর হামলার অভিযোগ, আহত ২ চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা, কার্যক্রম স্থবির কোনো মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না: জামায়াত আমির ৬ ঘণ্টারও কম সময়ে ফের স্বর্ণের দামে বড় লাফ ঘরে ফিরলেন সোহেল, ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা

ভারতকে উড়িয়ে দিল বাংলাদেশ

রির্পোটার / ১৫ পাঠক
আপডেট সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

নেপালে চলমান সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে দারুণ শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার পোখরা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ২-০ গোলে হারিয়েছে পিটার বাটলারের শিষ্যরা।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভুটানকে ১২-০ গোলে বিধ্বস্ত করেছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে জয়ের ফলে দুই ম্যাচে দুই জয় নিয়ে দারুণ ছন্দে রয়েছে লাল-সবুজের মেয়েরা।

ম্যাচের শুরুতে ভারত কিছুটা আক্রমণাত্মক খেললেও প্রথম ১৫ মিনিটেই তাদের বেশ কয়েকটি আক্রমণ রুখে দেন বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান বেগম। নবম মিনিটে তার দুর্দান্ত রিফ্লেক্স সেভ দলকে নিশ্চিত গোলের হাত থেকে রক্ষা করে।

এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ২৯তম মিনিটে ডান দিক থেকে নেওয়া ফ্রি-কিক বাঁ পায়ে দূরের পোস্টে পাঠানো হলে ভারতের গোলরক্ষক মুন্নি বল ঠিকভাবে সামলাতে ব্যর্থ হন। রিবাউন্ডে দ্রুত পৌঁছে বল জালে পাঠান বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ৪০তম মিনিটে ডান প্রান্ত দিয়ে এগিয়ে গিয়ে টাচলাইনের কাছ থেকে নিখুঁত ক্রস দেন মুনকি আখতার। দুই ভারতীয় ডিফেন্ডারকে কাটিয়ে বল পেয়ে প্রথম স্পর্শেই গোল করেন আলপি আক্তার। গোলরক্ষকের কিছুই করার ছিল না।

চলতি নারী ফুটবল লিগ ২০২৫–২৬ মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৫ গোল করা আলপি আক্তার রাজশাহী স্টার্সের হয়ে খেলছেন। এই টুর্নামেন্টে আলপি আক্তার ও মুনকি আখতার—দুজনই চারটি করে গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রয়েছেন।

৩৭তম মিনিটে বাংলাদেশ প্রথম পরিবর্তন আনে। মামণি চাকমার জায়গায় মাঠে নামেন শান্তি মার্ডি। দ্বিতীয়ার্ধে সৌরভী আখন্দ প্রীতি চোট পেলে তার বদলে মাঠে নামেন মমিতা।

বাংলাদেশ তাদের শেষ রাউন্ড রবিন ম্যাচে বুধবার স্বাগতিক নেপালের মুখোমুখি হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও