এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) ইসলামিক স্টাডিজ বিভাগের ‘৪র্থ অ্যালুমনাই রিইউনিয়ন-২০২৬’ আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। আশুলিয়াস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল ৯টা থেকে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের এই মিলনমেলা অনুষ্ঠিত হবে।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, স্মৃতিচারণ ও শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক পুনর্মিলনীর পাশাপাশি অনুষ্ঠানে গোপন ব্যালটের মাধ্যমে অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের নতুন নির্বাহী কমিটি নির্বাচন করা হবে। এতে কেবল নিবন্ধিত সদস্যরাই ভোটাধিকার প্রয়োগ ও প্রার্থী হওয়ার সুযোগ পাবেন।
দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য থাকছে সকালের নাশতা, দুপুরের খাবার, বিশেষ স্মারক টি-শার্ট, আকর্ষণীয় উপহারসামগ্রী এবং বিভাগীয় স্মরণিকা। অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাঁদের পরিবার-পরিজন (স্ত্রী, সন্তান) কিংবা অতিথি নিয়েও অংশ নিতে পারবেন।
রিইউনিয়নে অংশগ্রহণের জন্য আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীদের আগামী ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে বলা হয়েছে। অ্যালুমনাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (https://isalumniaub-bd.com/) প্রবেশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আইডি ব্যবহার করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
রেজিস্ট্রেশন ও ফি সংক্রান্ত তথ্যে জানানো হয়েছে, রেগুলার মেম্বারশিপ ফি ৩০০ টাকা এবং লাইফ মেম্বারশিপ ফি ১০ হাজার টাকা। লাইফ মেম্বারদের ভবিষ্যতে আর কোনো মেম্বারশিপ বা রিইউনিয়ন ফি দিতে হবে না। রেগুলার মেম্বারদের জন্য রিইউনিয়ন ফি ১২০০ টাকা এবং প্রতি অতিথির জন্য ফি ৭০০ টাকা।
রেজিস্ট্রেশন ও পেমেন্ট সম্পন্ন করার পর প্রাপ্ত পে-স্লিপের স্ক্রিনশট বা কপি মেলা প্রাঙ্গণে প্রবেশের সুবিধার্থে সঙ্গে রাখতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। রেজিস্ট্রেশন সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য ০১৬১৫-১৫১৫০৩, ০১৭২৯-১৭৭২০০ অথবা ০১৭৪৩-৮৩৮০৯০ নম্বরে যোগাযোগ করা যাবে।
ইসলামিক স্টাডিজ অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এক যৌথ বার্তায় বিভাগটির সব প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারকে এই আনন্দঘন পুনর্মিলনীতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
