পক্ষকালব্যাপী ‘অক্টোবর সেবাপক্ষ ২০২৬’ কার্যক্রমের মধ্য দিয়ে দুই লাখের বেশি মানুষকে নানা ধরনের সেবা দিয়েছে লায়ন জেলা ৩১৫ এ২। এ উপলক্ষে অনুষ্ঠিত এক হাজার ৩০০টির বেশি সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান সম্প্রতি ঢাকার একটি হোটেলে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন জেলা ৩১৫ এ২-এর গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারহানা শারমীন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, মানবসেবায় লায়ন জেলা ৩১৫ এ২ যে অবদান রাখছে তা প্রশংসনীয়। লায়নদের সেবামূলক কর্মকাণ্ডের পরিধি আরও বাড়াতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক পরিচালক লায়ন নাজমুল হক, গ্যাট এরিয়া লিডার লায়ন কাজী সাইফুল, এলসিআইএফ এরিয়া লিডার এ কে এম রেজাউল হক, কাউন্সিল চেয়ারপার্সন লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু, পিডিজি ফোরাম চেয়ারপার্সন লায়ন শফিকুল আজম ভূইয়া, আইপিডিজি লায়ন শংকর কুমার রায়, ১ম ভাইস জেলা গভর্নর লায়ন এমরান ফারুক মইন, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন কিশোয়ার খান, পিডিজি লায়ন শেখ আনিসুর রহমান, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন অ্যাডভোকেট এনায়েতউল্লাহ শফিক, ক্যাবিনেট ট্রেজারার খাদিজা বিনতে মনির তিয়াশা এবং লিও জেলা ৩১৫ এ২-এর সভাপতি লিও শুভ্র দে সরকারসহ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাপনী অনুষ্ঠানে সেবাপক্ষে সবচেয়ে বেশি ও মানসম্মত সেবা দেওয়া ক্লাবগুলোর হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।
