• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

মোঃ ইমরান হোসাইন, কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি / ১৪৬ পাঠক
আপডেট শনিবার, ৩০ মার্চ, ২০২৪

     ঘুম

মোঃ ইমরান হোসাইন

আমি একটু ঘুমোতে চাই,
তোমাদের এই জাগ্রত বুকে,
আমাকে একটু জায়গা দাও।
যেমন করে মায়ের আঁচল নিচে
নব শিশুরা গাপটি মেরে ঘুমাই।

আমি একটু ঘুমোতে চাই,
বিশ্ব সাহিত্যের পাতায় নয়,
বাঙালীর নিম্ন সাহিত্যের পাতায়।
তোমরা আমাকে খুব বেশি নয়
আমাকে অল্প একটু জায়গা দাও।

আমি একটু ঘুমোতে চাই,
নতুন কোন ইতিহাসের পাতায়,
ইতিহাস তুমি আমায় দয়া করো।
আমাকে খুব বেশি নয়,
আমায় অল্প একটু জায়গা দাও।

আমি একটু ঘুমোতে চাই,
এই বাংলার গ্রামে -গঞ্জে,
পথে- ঘটে কেটে খাওয়া
প্রতি টি মানুষের বুকে।
আমি একটু ঘুমোতে চাই,
আমার বড্ড ঘুম পাচ্ছে।

তোমাদের মাঝে একটু জায়গার
নিশ্চয়তা ঠুকু পেলেই,
আমি চিরতরে ঘুমিয়ে যাবো,
অন্ধকার সঙ্গীহানের মাঝে।
তবুও আমি বার বার জাগতে চাই,
আমার দেহ নিয়ে নয়, কর্ম নিয়ে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও