• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

ভোট দিয়ে ‘ঈদের আমেজ’-এর কথা বললেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

রির্পোটার / ১২ পাঠক
আপডেট বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২৭ মিনিটে রাজধানীর গুলশান-২ এলাকার গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা বলেন, “আজকে আনন্দের দিন। চারদিকে ঈদের মতো উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।” তিনি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, “একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই যেন ভোট ও গণভোটে অংশ নেন।” তিনি সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

রাজধানীর গুলশান আসনটি গুরুত্বপূর্ণ ও ভিআইপি হিসেবে পরিচিত। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে একই কেন্দ্রে ভোট দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা।

সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও