• সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

বাগেরহাটে ৬ ককটেল উদ্ধার, নিরাপত্তা জোরদার

রির্পোটার / ১৮ পাঠক
আপডেট বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

বাগেরহাট সদর উপজেলার হাড়িখালি সুইচগেট এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পরিত্যক্ত একটি ভবনের পাশ থেকে ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৪০ মিনিট থেকে ভোর ৩টা ৩০ মিনিট পর্যন্ত ২৩ আরই ব্যাটালিয়নের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে হাড়িখালি সুইচগেটের ভেতরে অবস্থিত একটি পরিত্যক্ত ভবনের পাশে মাটি খুঁড়ে রাখা একটি প্লাস্টিকের বালতির ভেতর থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা নির্বাচনের আগের দিন বা নির্বাচনের দিন এসব ককটেল ব্যবহারের পরিকল্পনায় সেখানে গোপনে মজুত করে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে র‍্যাবের বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে এসে উদ্ধারকৃত ককটেলগুলো নিষ্ক্রিয় করে। বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এ ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও