• সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রির্পোটার / ১৮ পাঠক
আপডেট মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিয়ের আশ্বাসে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে করা মামলায় আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আনোয়ারুল হক এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগার জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটির তদন্ত সম্পন্ন করে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার পর বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা বানানোর আশ্বাস দিয়ে হিরো আলম বিয়ের প্রলোভন দেখান। এরপর প্রতারণার মাধ্যমে তাকে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করাতে বাধ্য করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানালে গত ২১ এপ্রিল ২০২৫ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন মিথিলা।

আদালতের নির্দেশে পিবিআই তদন্ত করে অভিযোগের প্রাথমিক সত্যতা পায় এবং সেই প্রতিবেদনের ভিত্তিতেই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও