• সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

ভোটাররা শঙ্কায়: এবি পার্টির ফুয়াদ

রির্পোটার / ২৩ পাঠক
আপডেট মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

এবি পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ভোটাররা ভয়ের ভেতরে আছে, শঙ্কায় আছে—সারা দেশের একই চিত্র। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হলে এখনও পরিস্থিতি পাল্টানো সম্ভব।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বরিশালে এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ফুয়াদ বলেন, “এই নির্বাচনে কী হবে, তার কোনো সুনির্দিষ্ট পরিসংখ্যান কারও কাছে নেই। জরিপে যা বলা হচ্ছে, তা বোঝা যাবে, যখন ভোটাররা নিরাপদে ভোটকেন্দ্রে যেতে পারবে। প্রশাসন এখনও মাঠের নিয়ন্ত্রণ নিতে পারেনি।”

তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন যে ঈদের আনন্দ দেখছে, বাস্তবে তা নেই। ভোটারদের ভয় আছে। এই শঙ্কার পরিবেশ সারাদেশে বিরাজ করছে।”

তবে এবি পার্টির সাধারণ সম্পাদক মন্তব্য করেন, আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হলে এই পরিস্থিতি বদলানো সম্ভব।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও