• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

ব্যর্থতা নিয়ে বিদায় নিচ্ছি না: উপদেষ্টা ফরিদা আখতার

রির্পোটার / ১৭ পাঠক
আপডেট মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, তার দায়িত্বে থাকা ১৫–১৬ মাসের কাজ দিয়ে সবকিছু বোঝা যাবে না। তিনি জানান, ‘ব্যর্থতা নিয়ে বিদায় নিচ্ছি না, কারণ দামের নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই।’

মঙ্গলবার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে ফরিদা আখতার বলেন, মাংস ও মাছের দাম বৃদ্ধির বিষয়টি তার নিয়ন্ত্রণের বাইরে, কারণ মন্ত্রণালয় মূলত উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট। তিনি জানান, এই অল্প সময়ের মধ্যে যথাসাধ্য চেষ্টার মাধ্যমে কাজ করা হয়েছে।

ফরিদা আখতার বলেন, আগে শুধু যাচ্ছেতাইভাবে গবাদি পশু মোটাতাজাকরণ ও উৎপাদনের ওপর নির্ভর করা হতো। তবে তার নেতৃত্বে মন্ত্রণালয় মানসম্মতভাবে উৎপাদন ও মোটাতাজাকরণে গুরুত্ব দিয়েছে।

তিনি আরও জানান, সোনার ব্যবহার করে অতিরিক্ত মাছ আহরণের কারণে ইলিশসহ অন্যান্য মৎস্যসম্পদ কমে গেছে, যা বর্তমানে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অধিক আহরণের ফলে মাছের প্রাপ্যতা এখন প্রায় প্রথমের তিন ভাগের এক ভাগ

এছাড়া তিনি জানান, বিদ্যুতে রিবেটসহ ১০০ কোটি টাকা ভর্তুকি পাওয়া গেছে এবং ভিজিএফ সুবিধাভোগীর সংখ্যা ১ লাখ ৩২ হাজার থেকে বেড়ে ১৫ লাখ হয়েছে। ফরিদা আখতার উল্লেখ করেন, সুন্দরবন ও হাওরের অন্যান্য জেলা এলাকাগুলোকেও ভিজিএফ সুবিধা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও