• সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

মীরজাফরের মতো বেইমান সৈন্যের দরকার নেই

রির্পোটার / ২২ পাঠক
আপডেট শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, যুদ্ধের ময়দানে মীরজাফরের মতো বেইমান সৈন্যের দরকার নেই। তার মীর মদন ও মোহন লালের মতো বিশ্বাসী সেনাপতি দরকার, যারা সামনে থেকে লড়াইয়ে অংশ নেবে। তিনি যোগ করেন, যাদের মুখে এক কথা আর মনে অন্য কিছু, তারা বেইমান; কিন্তু বিএনপিকে ভালোবাসা ও শহীদ জিয়ার আদর্শ মানা সদস্য কখনো দলের সঙ্গে বেইমানি করবে না।

সভায় উপস্থিত:
পথসভায় ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সফির উদ্দিন, থানা বিএনপির সদস্য সাইদুর রহমান সাধু, তাজপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ডাক্তার নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান লেলিন, সাবেক ভিপি ও সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন, ছাত্রনেতা সাদ্দাম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও