নোয়াখালী-৩ আসনের ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি ক্যাম্পে আগুন লেগেছে। শনিবার ভোরে বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের ২নং দীনেশগঞ্জ বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে। আগুনে অফিসে রাখা কয়েকটি চেয়ার, টেবিল এবং একটি অটোরিকশা পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা আগুন দেখে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই অগ্নিকাণ্ড বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছে নাকি অন্য কোনো দুর্বৃত্তায়নের কারণে, তা এখনো নিশ্চিত নয়। ক্যাম্পটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রার্থীর নির্বাচনি প্রচারের জন্য স্থাপন করা হয়েছিল।