• সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরিতে বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা

রির্পোটার / ১৮ পাঠক
আপডেট শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

দেশের বাজারে আবারও বড় ধরনের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী—

  • ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা

  • ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা

  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা

  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা

এর আগে সর্বশেষ ৪ ফেব্রুয়ারি ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করেছিল বাজুস।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ২৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৭ বার দাম বেড়েছে এবং ৯ বার কমেছে। আর ২০২৫ সালে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল মোট ৯৩ বার, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে—

  • ২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৬ হাজার ৩৫৭ টাকা

  • ২১ ক্যারেট: ৬ হাজার ৬৫ টাকা

  • ১৮ ক্যারেট: ৫ হাজার ১৯০ টাকা

  • সনাতন পদ্ধতি: ৩ হাজার ৯০৭ টাকা

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ১৭ বার সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ১০ বার বেড়েছে, আর ৭ বার কমেছে


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও