• রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

যুবদলের অর্ধশতাধিক নেতা ফুল হাতে যোগ দিলেন জামায়াতে ইসলামীতে

রির্পোটার / ২০ পাঠক
আপডেট শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

রংপুরের বদরগঞ্জ-তারাগঞ্জ আসনের বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী স্বেচ্ছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তারা বৃহস্পতিবার রাতে জামায়াতের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও এমপি পদপ্রার্থী এ টি এম আজহারুল ইসলামের বাসভবনে এসে ফুল দিয়ে যোগদান করেন।

যোগদানকারী যুবদল নেতা শাহাদেত হোসেন বলেন, “আমরা কেউ আমাদের উদ্দীপনা ছাড়াই স্বেচ্ছায় আজ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। ব্যক্তি আদর্শের চেয়ে আল্লাহ ও রসুলের আদর্শ অনুসরণ করাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”

এ টি এম আজহারুল ইসলাম বলেন, “জামায়াতে আমরা কাউকে জোর করে দলে আনি না। যারা আল্লাহ ও তার রসুলের আদর্শ অনুসরণ করতে চায়, তাদের আমরা ফুল দিয়ে স্বাগত জানাই। আমাদের লক্ষ্য মানুষের কল্যাণ ও দেশের উন্নয়ন।”

যোগদানে উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা জামায়াতের আমির কামারুজ্জামান, সেক্রেটারি মিনহাজুল ইসলাম, পৌর আমির মাহফুজ, জামাসানয়াত নেতা আহসান হাবিব, যুব জামায়াত সভাপতি মাসুদ রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও